হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দিরাই-শাল্লার মানুষের মুখে তিনি বিজয়ের হাসি দেখে যেতে যান। এবারের নির্বাচনই তার শেষ নির্বাচন। তাই তিনি দিরাই-শাল্লার জনগণের কাছে ভোট, দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৫ নভেম্বর/১০ অগ্রহায়ণ) দুপুরে দিরাই উপজেলা সদরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আপনারা পাশে থাকলে আমি নির্বাচন করবো। আমার জীবনের শেষপ্রান্তে এসে আপনাদের যে ভালবাসা পেয়েছি, সেই ঋণ শোধ করার নয়। দিরাই-শাল্লার জন সাধারণের মুখে আমি বিজয়ের হাসি দেখে যেতে যাই।’
অনুন্নত দিরাই-শাল্লাকে উন্নয়নের লক্ষ্যে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিতে নাছির উদ্দিন চৌধুরী আহ্বান জানান।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক ফারুক সরদার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলমের যৌথ পরিচালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল আউয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহানী চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আমজাদ তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার, সাংবাদিক এম আর মিজান, শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, শাল্লা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলাম, সালাহ উদ্দিন তালুকদার, সজীব রশিদ চৌধুরী, সোহেল তালুকদার, মেহেদী হাসান, নূর আহমদ, জামিল হোসেন, আতাউর রহমান, মুজিবুর রহমান, আতিউর রহমান আতি, জুবের সরদার দিগন্ত, আনোয়ার হোসেন, আব্দুল খালেক প্রমুখ।