দিরাই রিপোর্টার্স ইউনিটির আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত March 22, 2025
দিরাই রিপোর্টার্স ইউনিটির আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি : দিরাই রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ/৮ চৈত্র) রূপসী বাংলা চাইনিজ রেস্টুরেন্টে দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে দোয়া ও ইফতার পূর্ব আলোচনা পর্বে সংগঠনের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল ইসলাম খেজুর, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সদস্য মাহমুদ হেলাল, সৈইদুর রহমান, তালুকদার, তোফায়েল আহমদ ও দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরিজ্জামান বদরুল।
এছড়াও উপস্থিত ছিলেন, দিরাই রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি হেলাল আহমদ সহ আব্দুল্লাহ রাজি, সুমন রহমান, গোলাম জিলানি, এয়াহিয়া আহমদ লিটন, আয়মান আহমেদ, রাজিব দাস, রায়হান মিয়া, ঝুটন সূত্রধর, দুর্জয় রায় প্রমুখ৷
দোয়া পরিচালনা করেন, মাওলানা নূরুদ্দিন আহমেদ।