দিরাই বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন পাবেল চৌধুরী

প্রকাশিত October 25, 2025
দিরাই বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন পাবেল চৌধুরী

দিরাই প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে দিরাই বাজারের ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বিএনপি নেতা আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, পৌর কমিটির সদস্য বাবুল সরদার, মন্জু মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী ও পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।