দিরাই ছাত্র কল্যাণ পরিষদ-সোলেমান কবির ফুলু মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ সম্পন্ন হয়েছে।
শুক্রবার দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় শুরু হয়ে পরীক্ষা দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। এতে ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ৬৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উপজেলার জগদল ইউনিয়নের চাঁনপুর গ্রামের শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সোলেমান কবির ফুলুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল সহ শিক্ষকবৃন্দ এবং সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাকের তত্ত্বাবধানের চলাকালে হল পরিদর্শন করেন সিলেট জজ কোর্টের আইনজীবী তোফায়েল আহমদ শামীম, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি এম আবুল হোসেন শরীফ, দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা সঞ্জয় রায় চৌধুরী, সভাপতি শাখাওয়াত শহীদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি