দিরাইয়ে সাবেক মেয়র বুলবুলের অর্থায়নে শাহী ঈদগার উন্নয়ন কাজ সম্পন্ন

প্রকাশিত July 5, 2026
দিরাইয়ে সাবেক মেয়র বুলবুলের অর্থায়নে শাহী ঈদগার উন্নয়ন কাজ সম্পন্ন

দিরাই প্রতিনিধি : দিরাই পৌরসভার পশ্চিম চণ্ডিপুর ২ নম্বর ওয়ার্ডের শাহী ঈদগার সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।
ঈদগা কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক পৌর মেয়র যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান বুলবুল ৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ঈদগা ময়দানে বিট বালু ভরাট করিয়ে দিয়েছেন।
এলাকাবাসী জানান, এই শাহী ঈদগা সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিলে ঈদগা কমিটির নেতৃবৃন্দ তার সাথে যোগাযোগ করলে তিনি আগ্রহ ভরে দায়িত্বটি নেন।
ছাদ উদ্দিন, মাওলানা শরিফ উদ্দিন, মোসাহিদ মিয়া, নূরুল হক মিয়া ও আফাজ উদ্দিন সহ অন্যান্য নেতা তার সাথে যোগাযোগ করেন।
শাহী ঈদগা কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী জানান, সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল বরাবরের মতোই এলাকার উন্নয়নে অবদান রেখে চলেছেন। প্রবাসে থাকলেও এলাকার মানুষের সুখে-দুঃখে ও ধর্মীয় প্রতিষ্ঠানের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে দাঁড়ান।
তারা জানান, তার দ্রুত পদক্ষেপ ও অর্থায়নের ফলে ঈদগা ময়দানের দীর্ঘদিনের সমস্যা দূর হলো।
এজন্য এলাকাবাসী ও ঈদগা কমিটির পক্ষ থেকে তার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।