দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলীম মাদরাসার ছাত্রীদের উত্ত্যক্তকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর/১০ আশ্বিন) দুপুর সাড়ে ১২টায় দিরাই থানা পয়েন্টে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে এই মানববন্ধন করা হয়।
হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলীম মাদরাসার শিক্ষক মো আজিজুর রহমানের সভাপতিত্বে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বন্বয়ক মো কারিমূল ইসলাম ও মো মারগুবুর রহমানের যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক আবুল কালাম আজাদ, মো সাফুয়ান আহমদ, আদনান হাসান, সাকিব আহমেদ, মো বশির আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, কয়েকজন বখাটে বুধবার (২৪ সেপ্টেম্বর) মাদরাসায় ছাত্রীদের উত্ত্যক্ত করলে দপ্তরী শহীদুল ইসলাম প্রতিবাদ করেন। এ কারণে তারা তাকে মারধর করে গুরুতর আহত করেছে । এই বখাটেদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
তারা শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকায় শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান।