দিরাইয়ে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 2, 2026
দিরাইয়ে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১জানুয়ারি) দুপুরে ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন কার্যালয়ে ১০০ সমবায়ী পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটন, ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, সাংবাদিক গোলাম জিলানী, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের অফিস সহকারী আফতাব উদ্দিন, ডেভেলপমেন্ট অফিসার রাজিব দাস, দুর্জয় রায়, সদস্য মোজাহিদ মিয়া, শিলু রানী দাস, শেফালী বেগম প্রমুখ।