দিরাইয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত November 28, 2025
দিরাইয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর/১৩ অগ্রহায়ণ) বিকেলে ডাকবাংলোতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক আহবায়ক নাছির উদ্দীন চৌধুরী।
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া চান, যাতে সুস্থ হয়ে আবারও জনগণের কল্যাণে দেশের হাল ধরতে পারেন।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতাও তিনি কামনা করেন।
দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া পরিচালনা করেন দিরাই উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা রজব আলী।