দিরাইয়ে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা

প্রকাশিত November 7, 2025
দিরাইয়ে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা

দিরাই প্রতিনিধি : ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর/২২ কার্তিক) সকাল ১১টায় দিরাই বিএনপি কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম আর মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা শাহ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক মেহেদী হাসান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো।
বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরীকে বিএনপির মনোনয়ন দেওয়া হলে এই আসনে বিজয় নিশ্চিত হবে।