দিরাইয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাবেদের নেতৃত্বে মিছিল ও সমাবেশ

প্রকাশিত November 12, 2025
দিরাইয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাবেদের নেতৃত্বে মিছিল ও সমাবেশ

দিরাই প্রতিনিধ : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর/২৭ কার্তিক) দুপুরে মিছিলটি বাসস্ট্যান্ড এলাকার আজমল কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে দিরাই শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডের জালাল সিটি সেন্টারের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জাবেদ চৌধুরী আগামীতে দেশ গড়ার আন্দোলনে সবার সহযোগিতা করেন।
তিনি দীর্ঘ দিন ধরে বিএনপিকে সুসংগঠিত করতে এলাকায় কাজ করে যাচ্ছেন বলে জানান। একই সঙ্গে আশা প্রকাশ করেন, দল তার কাজের মূল্যায়ন করবে।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইকবাল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক নেতা বক্তব্য রাখেন।