দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ ফিমেইল একাডেমিতে ‘বঞ্চিত মেয়েদের শিক্ষা উন্নয়নে সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেষ্টা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের। একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং অধ্যক্ষ নাজমা বেগমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা বিভাগের প্রধান প্রকৌশলী তাপস শীল, প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ, ড. আব্দুল কাদির, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্জীব সরকার, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, নলেজ হোম একাডেমির প্রিন্সিপাল সামছুল ইসলাম সরদার, শিক্ষক ফাহমিদা, ও আকিবুন্নছা।
প্রধান অতিথি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ফিমেইল একাডেমির সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।