দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

প্রকাশিত September 21, 2025
দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

দিরাই প্রতিনিধি : ‘এখনই প্রদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জের দিরাইয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সর্বদলীয় সম্প্রীতি কমিটি-পিএফজি দিরাই ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় আলোচনা সভা, শান্তির পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়।
রবিবার (২১সেপ্টেম্বর/৬ আশ্বিন) সকালে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শান্তি পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খানের সভাপতিত্বে ও পিএফজির উপজেলা সমন্বয়কারী সামছুল ইসলাম সরদারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাসী দাস, দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান, রাজানগর কৃষ্ণচন্দ্র উচচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস পান্না, উপজেলা কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়, আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, এনটিভি ইউরোপ প্রতিনিধি মোসাহিদ আহমেদ সরদার, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেনা বেগম, নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক মুহসিনা খাতুন রুমি, পারবিন বেগম, বিএনপি নেতা জুয়েল আহমেদ, প্রশান্ত সাগর দাস, সাবেক ইউপি সদস্য হাফছা বেগম, মাজেদা খাতুন ও লেবু মিয়া।
বক্তারা বলেন, বাংলাদেশর সার্বিক পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক শান্তি দিবস পালন তাৎপর্যপূর্ণ। অনেক অর্জনের মধ্যেও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সহিংসতা, হত্যা, মব সৃষ্টি, ধর্মীয় ও জাতিগত বিভেদ x অসহিষ্ণুতার মানবিক বিপর্যয়ের মধ্যে সবাই দিনপাত করছি। আজও কাঙ্ক্ষিত স্বাধীনতা ও গণতন্ত্রের সুফল লাভ করতে পারিনি।
আলোচনা সভা শেষে দিরাই শহরে লিফলেট বিতরণ করা হয়।