দিরাইয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্থান পরিবর্তনের প্রতিবাদ

প্রকাশিত September 24, 2025
দিরাইয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্থান পরিবর্তনের প্রতিবাদ

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্বনির্ধারিত স্থান দিরাই মৌজা থেকে পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর/৯আশ্বিন) সকাল ১১টার দিকে থানা পয়েন্টে দিরাই সর্বস্তরের সচেতন নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন তাড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ, মাওলানা নূর উদ্দীন আহমেদ, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, দিরাই বাজার মহাজন সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা মিনহাজ, দিরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মো হাবিব আহমেদ, যুবদল নেতা আলেক উদ্দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিরাই উপজেলা আহ্বায়ক অনিকসহ অন্যরা।
মানববন্ধন শেষে উপস্থিত নেতৃবৃন্দ দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।