দিরাই প্রতিনিধি : সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাইয়েও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ‘সাম্য ও সমতায়-দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর/১৬ কার্তিক) সকালে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীদের উপস্থিতিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল কুদ্দুস, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর ও সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।
এছাড়াও বক্তব্য রাখেন, সমবায়ী প্রশান্ত সাগর দাস, সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো মিনহাজ তালুকদার, উপজেলা এনসিপির আহ্বায়ক উবাইদুল হক, রনধীর চক্রবর্তী প্রমুখ।