দিরাই প্রতিনিধি : `দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণী সম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে দিরাইয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর/১১ অগ্রহায়ণ) সকাল ১০টায় দিরাই বিএডিসি মাঠে উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ আয়োজন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।
এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এস এম বাবরা হ্যামিলনের সভাপতিত্বে ও প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এহতেশামুল হক আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস ও দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর।
পরে অতিথিরা সকল স্টল ঘুরে দেখেন এবং বিকেলে খামারিদের হাতে পুরস্কার তুলে দেন।