দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সর্বদলীয় সম্প্রীতি-পিএফজির উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ২ অক্টোবর দুপুরে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সর্বদলীয় সম্প্রীতি দিরাই কমিটির পিস এ্যাম্বাসেডর সিরাজ দৌলার সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী সামছুল ইসলাম সরদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাস, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ, সহসভাপতি আব্দুল্লাহ রাজী, অর্থসম্পাদক গোলাম জিলানী, দপ্তর সম্পাদক এহিয়া আহমেদ লিটন, পিএফজি সদস্য আলী আহমেদ খান, ইসমাইল চৌধুরী, ইকবাল সরদার, লিলি বেগম, মাজেদা বেগম, শ্যামন চক্রবর্তী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রশিদ চৌধুরী, সুমন রহমান ইয়ুথ লিডার মাহফুজ, তাইবুর রহমান প্রমুখ।
‘আন্তর্জাতিক অহিংস দিবসের তাৎপর্য ও করণীয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, পিএফজির সদস্য শাহজাহান সিরাজ।