দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে সাবেক ইউপি মেম্বার এলাইছ তালুকদার এবং বর্তমান মেম্বার মাহবুব চৌধুরী ও সাবেক মেম্বার আসাদ চৌধুরীর পক্ষের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের বন্দুকযুদ্ধে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০) ও জহির মিয়া তালুকদারকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মাহিম (১৪) নামের এক কিশোর ঘটনাস্থল থেকেই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে চলে যান। আহত অন্যদেরকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা পিন্টু দাস জানান, গুলিবিদ্ধ সবাইকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।