দিরাইয়ের নগদীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো বাড়ি ভস্মীভূত

প্রকাশিত November 11, 2025
দিরাইয়ের নগদীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো বাড়ি ভস্মীভূত

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুরো ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর/২৬ কার্তিক) সকালে উপজেলার জগদল ইউনিয়নের নগদিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানায়, গ্রামের আসাবউদ্দিনের বসতঘরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আসবাবপত্র, পোশাক, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।