দাউদপুর ইউনিয়নে ২০০ পরিবারে হেল্পিং হ্যান্ডসের অর্থ বিতরণ

প্রকাশিত May 26, 2022
দাউদপুর ইউনিয়নে ২০০ পরিবারে হেল্পিং হ্যান্ডসের অর্থ বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডসে র উদ্যোগে ২০০ অস্বচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাখালগঞ্জে ডি ইউ আইডিয়াল কলেজ মিলনায়তনে এই অর্থ বিতরণ করা হয়।
দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডস বাংলাদেশের সভাপতি, আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুহেল আহমদের পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান। আরও বক্তব্য রাখেন, দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডস পরিচালক ইউকে প্রবাসী আব্দুল আলিম, অধ্যক্ষ নজরুল ইসলাম কয়েস, আফ্রিকা প্রবাসী আলি হুসেইন, সৌদি প্রবাসী শাহিন আহমদ, বাংলাদেশ কমিটির উপদেষ্টা বদরুজ্জামান কাবুল, সহসভাপতি মাওলানা ফয়জুর রহমান নোমানী, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পারভেজ আহমেদ, মাওলানা নোমান আহমদ ও মাওলানা মাহমুদ হোসেন।
উল্লেখ্য, সংগঠনের রীতি অনুযায়ী গোপনীয়তা রক্ষা করে প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে অনুদান পৌঁছে দেওয়া হয়।-সংবাদ বিজ্ঞপ্তি