দাউদপুরে দিশারী স্কুলে সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবাসী সংবর্ধিত

প্রকাশিত March 1, 2023
দাউদপুরে দিশারী স্কুলে সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবাসী সংবর্ধিত

দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর কোনারপাড়ায় দিশারী কিন্ডার গার্টেন স্কুলের উদ্যোগে দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী দিলদার আহমদ চৌধুরী কচি ও ব্রাজিল প্রবাসী জগলু মিয়ার সংবর্ধনা বুধবার স্কুলে অনুষ্ঠিত হয়।
দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আখতার হোসেন, দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিম, সহকারী পরিচালক ঝর্না বেগম ও প্রধান শিক্ষিকা মুর্শিদা আক্তার। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুর নূর, স্কুলের সহকারী শিক্ষিকা আছমা বেগম, আমিনা বেগম, শিপা বেগম, রুশিদা আক্তার, তাহমিনা আক্তার, নূরজাহান বেগম, সাঈদা বেগম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।