বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে আয়োজিত ৭ দিনব্যাপী আয়মূলক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার দুপুরে শেষ হয়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দলইগ্রামে কনসার্ন উইমেন্স ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট ও ইউএনএফপিএর যৌথ সহযোগিতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নারী, কিশোরী ও ট্রান্সজেন্ডারদের সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্যের চাহিদা পূরণ করা এবং নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক ও কর্মশালার প্রশিক্ষক রোকসানা বেগম। বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আব্দুল খালিক, তেলিখাল ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আফিয়া আক্তার এবং হিট কালচারের টিম সদস্য সমিতি মজুমদার। সমাজকর্মী সাজিয়া আক্তার উর্মির পরিচালনায় আরও বক্তব্য রাখেন ফোকাল পার্সন, ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের স্টাফ মো ফজলু রহমান, যুবনারীদের মধ্যে রাসেদা আক্তার কলি, তানজিনা আক্তার, নাঈমা আক্তার, ছাদিয়া আক্তার, তানজিনা বেগম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় এলাকার ১৩ থেকে ১৭ বছর বয়সের ৩০ জন যুবনারী অংশ গ্রহণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি