সিলেট মহানগরীর হযরত শাহজালাল (র) দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কবীর চৌধুরীর রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল গত বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দরগাহবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম চৌধুরী, আজিমুল করিম চৌধুরী, ফয়েজ আহমদ চৌধুরী, সংগঠনের নবনির্বাচিত সভাপতি সামসুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, জ্যেষ্ঠ সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, অর্থ সম্পাদক সাকের আহমদ চৌধুরী, এম এন মুর্শেদ আহমদ টিপু, আবুল খায়ের মাহবুব, হেলাল মিয়া, সাজিদুর রহমান ও বুলবুল আহমেদ বুলু। সংবাদ বিজ্ঞপ্তি