দক্ষিণ সুরমা কন্ট্রাক্টর এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সংবর্ধিত

প্রকাশিত February 11, 2023
দক্ষিণ সুরমা কন্ট্রাক্টর এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সংবর্ধিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদকে কানাডায় যাত্রা উপলক্ষে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সংগঠনের উদ্যোগে দক্ষিণ সুরমার চাঁদনীঘাটে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর এসোসিয়েশনের উপদেষ্টা বদরুল ইসলাম।
উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর এসোসিয়েশনের সভাপতি রুহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ ওলিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হাজী শামীম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রচার সম্পাদক অমর ফারুক ফরহাদ, দক্ষিণ সুরমা উপজেলা সহসভাপতি গুলজার আহমদ জগলু ও শাহজাহান আহমদ, সহসাধারণ সম্পাদক আল ছাদিক, সদস্য আতিকুর রহমান আতিক, শাহীন আহমদ, বদরুল ইসলাম, শাহ সাবলু আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি