দক্ষিণ সুরমায় জেলা পরিষদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করলেন নাসির

প্রকাশিত February 24, 2023
দক্ষিণ সুরমায় জেলা পরিষদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করলেন নাসির

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব ও দুস্থ মহিলাদের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান ও কর্মদক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে পিছিয়েপড়া নারী সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। সরকারের দেওয়া সুযোগ-সুবিধাগুলো কাজে লাগিয়ে নারীসমাজকে এগিয়ে যেতে হবে। উন্নয়ন ও স্বাবলম্বী করতে প্রশিক্ষণের বিকল্প নেই।
বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদের উদ্যোগে মহানগরীর লাউয়াইতে আঞ্চলিক মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে দক্ষিণ সুরমা উপজেলার গরীব ও দুস্থ মহিলাদের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো আলাউদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো মতিউর রহমান মতি ও আমাতুজ জহুরা রওশন জেবীন রুবা এবং আঞ্চলিক মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র দক্ষিণ সুরমার সহকারী পরিচালক মো সাইফুল ইসলাম।
জেলা পরিষদের সিএ এ কে এম কামারুজ্জামান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি তাহমিনা সুলতানা, ইউপি মেম্বার হালিমা বেগম, সাবিনা আক্তার আছমা, সাফিয়া বেগম, মনোয়ারা বেগম, হাসনা বেগম, হাসনা আক্তার ও আখতারুন বেগম। সংবাদ বিজ্ঞপ্তি