দক্ষিণ সুরমায় আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে বীজ বিতরণ

প্রকাশিত October 12, 2022
দক্ষিণ সুরমায় আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে বীজ বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমায় আনসার ও ভিডিপি সদস্যদের কিচেন ফার্মিংয়ে উদ্বুদ্ধকরণের লক্ষ্য বিভিন্ন জাতের শীতকালীন সবজির বীজ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে এই বীজ বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু খানম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো আব্দুল বাসিত, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো শামসুল ওয়াদুদ, কুচাই ইউনিয়ন দলনেতা মো আব্দুল্লাহ আল মামুন, দলনেত্রী এলিজ্জামান পপি খানম, ভিডিপি সদস্যা খাদিজা আক্তার ও সদস্য সোলেমান রাজা হেভেন।
পরে উপজেলা আনসার ভিডিপির সদস্যদের নিয়ে রাস্তার পাশে ৫০টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু খানম।
এছাড়া বিকেলে মোগলাবাজারে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে অর্ধশত লোক বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।–সংবাদ বিজ্ঞপ্তি