দক্ষিণ সুরমায় ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত October 3, 2025
দক্ষিণ সুরমায় ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমার চণ্ডিপুল চত্বরে চেকপোস্ট করাকালীন আনুমানিক বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের মাধবপুর থেকে সিলেটমুখি একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে কারটির থামিয়ে যাত্রী দু’জন পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদেরকে ধরে ফেলেন।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মাধবপুর উপজেলার মো শাহীন মিয়া (৩৫, পিতা মৃত রেনু মিয়া, দক্ষিণ বেজুড়া) ও মো আলম মিয়া (২৫, পিতা মো তৌহিদ মিয়া, মাহাড়পুর)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে জব্দকৃত আলামতসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।