দক্ষিণ সুরমায় বিএনপির গণসমাবেশ ও গণমিছিল মঙ্গলবার

প্রকাশিত October 27, 2025
দক্ষিণ সুরমায় বিএনপির গণসমাবেশ ও গণমিছিল মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক : জাতির সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ‘ধানের শীষ’ প্রতীকে জনসম্পৃক্তি বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৮ অক্টোবর) দক্ষিণ সুরমায় বিএনপির উদ্যোগে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে।
গণমিছিলে প্রধান অতিথি থাকবেন সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
গণমিছিলটি বিকেল ৩টায় চন্ডীপুল পয়েন্ট থেকে শুরু হবে। কর্মসূচিকে সফল করতে সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।