‘সমৃদ্ধ কৃষি, সমৃদ্ধ এলাকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার, ১০ ফেব্রুয়ারি (২৭ মাঘ ) সিলেটের দক্ষিণ সুরমায় সামাজিক সংগঠন জালালপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে জালালপুরের কৃষি সম্প্রসারণে ওয়ার্ড ভিত্তিক প্রান্তিক কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান অপুর উপস্থাপনায় এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জালালপুর প্রভাতী শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন রুকন, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ফজির আলী, বিশিষ্ট ব্যবসায়ী লায়েক উদ্দীন ও এস এম ফাহিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ অর্থসম্পাদক জাহিদ মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন প্রচার সম্পাদক হাসান আহমদ ও দপ্তর সম্পাদক উজ্জ্বল আহমদ নাহিদ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহফুজুর রহমান সার ও কীটনাশক সঠিক প্রয়োগের মাধ্যমে এলাকার কৃষিকে সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন। সংবাদ বিজ্ঞপ্তি