দক্ষিণ সুরমায় সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয়েছে।
মঙ্গলবার, ১২ ডিসেম্বর দিনগত রাতে চোর বিদ্যালয়ের প্রধান ভবনের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সহকারী শিক্ষকদের কক্ষের তালা ভেঙ্গে ভেতর থেকে একটি ল্যাপটপ ও নগদ প্রায় ৪ হাজার টাকা নিয়ে যায়।
সকালে বিদ্যালয়ের দাপ্তরি অঝকা ঋষি তালা ভাঙ্গা দেখে প্রধান শিক্ষিকা মনিরা বেগম চৌধুরীকে অবগত করেন।
মনিরা বেগম চৌধুরী জানান, চোরেরা যে ল্যাপটপ চুরি করেছে সেটার বাজার মূল্য ৬৭ হাজার টাকা।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। সংবাদ বিজ্ঞপ্তি। সংবাদদাতা