দক্ষিণ সুরমাকে আর অবহেলিত থাকতে দেওয়া যাবেনা : এম এ মালিক

প্রকাশিত February 6, 2026
দক্ষিণ সুরমাকে আর অবহেলিত থাকতে দেওয়া যাবেনা : এম এ মালিক

সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, “উন্নয়ন আর রাজনীতিকে আলাদা করে দেখিনা। নেতৃত্ব মানে মানুষের কষ্ট বুঝা। দক্ষিণ সুরমাকে আর অবহেলিত থাকতে দেওয়া যাবেনা।”
দক্ষিণ সুরমা এলাকার দীর্ঘদিনের অবহেলা, উন্নয়ন বৈষম্য ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি আরো বলেছেন, এই জনপদ মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবোজ্জ্বল হলেও এখন পর্যন্ত অবহেলিত রয়ে গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি/২৩ মাঘ) সিলেট সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সাজাই মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, কুচাই ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুস মিয়া, বিএনপি নেতা নজমুল হোসেন এবং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা। সংবাদ বিজ্ঞপ্তি