ভারতের ত্রিপুরা রাজ্যের (আগরতলা) হাইকোর্টের প্রধান বিচারপতি টি অমরনাথ গাউডের সঙ্গে সেন্টার ফর লিগ্যাল এইড অব বাংলাদেশ-সিএলএবির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সিএলএবির চেয়ারম্যান অ্যাডভোকেট ড এম শহীদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি শুক্রবার দুপুরে ত্রিপুরার রাজধানী আগরতলায় হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
তারা হাইকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এছাড়া মতবিনিময় সভায়ও অংশগ্রহণ করেন।
এ সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ড এম শহিদুল ইসলামের লেখা ‘শতাব্দীর কালো রাত্রি ১৫ আগস্ট ১৯৭৫’ বইটি হাইকোর্টের লাইব্রেরিতে সংরক্ষণের জন্য বার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ত্রিপুরা (আগরতলা) হাইকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মণ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রণবাশিষ মজুমদার, সিএলএবির পরিচালক রনদ্বীপ চৌধুরী লিংকন, অমিতাভ চক্রবর্ত্তী রনি ও মিন্টু চন্দ্র দাস। সংবাদ বিজ্ঞপ্তি