তেমুখি পয়েন্ট এলাকায় ৪৩৫ বোতল বিদেশী মদ সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত January 21, 2025
তেমুখি পয়েন্ট এলাকায় ৪৩৫ বোতল বিদেশী মদ সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট মহানগরীর টুকেরবাজার তেমুখি পয়েন্ট এলাকায় ৪৩৫ বোতল বিদেশী মদ সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসি, সিলেটের একটি আভিযানিক দল সোমবার (২০ জানুয়ারি) রাত পৌণে ৮টার দিকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার তেমুখি পয়েন্ট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৪৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার ও শরিয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার মনুয়া গ্রামের মো সেকান্দারের ছেলে মো আমির হোসেনকে (৩৯) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।