তৃতীয়বার ‘উপাচার্য গবেষণা পদক’ পেলেন ডা মামুন আল মাহতাব স্বপ্নীল

প্রকাশিত October 31, 2023
তৃতীয়বার ‘উপাচার্য গবেষণা পদক’ পেলেন ডা মামুন আল মাহতাব স্বপ্নীল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল টানা তৃতীয়বার ‘উপাচার্য গবেষণা পদক’ লাভ করেছেন।
মঙ্গলবার, ৩১ অক্টোবর বিএসএমএমইউর ‘বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ডা এ বি এম আবদুল্লাহ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা শারফুদ্দিন আহমেদ।
উল্লেখ্য, ২০২১ সালে এই পদক প্রবর্তনের পর এ নিয়ে পরপর তিনবার পদকটি লাভ করেন অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল। বিএসএমএমইউর মেডিসিন ফ্যাকাল্টির শিক্ষকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পিয়ার রিভিউড বৈজ্ঞানিক প্রকাশনার জন্য তাকে এই পদক প্রদান করা হয়।
পদক প্রাপ্তির পর অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল অভিব্যক্তি জানাতে গিয়ে তার গুরু জাপান প্রবাসী বাংলাদেশী চিকিৎসা বিজ্ঞানী ডা শেখ মোহাম্মদ ফজলে আকবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি তাকে সমর্থন ও উৎসাহ দেওয়ায় তিনি তার সহধর্মিণী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা নুজহাত চৌধুরী এবং দুই সন্তান সুকন্যা ও সূর্যকে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি