হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ তৃণমূল পার্টির উদ্যোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য, ঔষধ, কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার সারাদিন উপজেলায় ৫ শতাধিক মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ তৃণমূল পার্টির চেয়ারম্যান জুলিয়া আক্তার, মহাসচিব হাসান খালেদ তালুকদার, মাহফুজুর রহমান, এ বি এম হাছানুজ্জামান, প্রকৌশলী মো আব্দুল খালেক, যুগ্মমহাসচিব মো মোস্তালিম ও সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলামসহ কেন্দ্রীয় অন্যান্য নেতা।