তৃণমূলের আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে জনগণের পাশেই আছেন কেয়া চৌধুরী

প্রকাশিত July 23, 2023
তৃণমূলের আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে জনগণের পাশেই আছেন কেয়া চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ; হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামে কালাচাঁন জিউর আখড়ায় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন, তৃণমূলের আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে তিনি জনগণের পাশেই ছিলেন, আছেন এবং থাকবেন।
শনিবার, ২২ জুলাই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগের এক পর্যায়ে তিনি এ সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দ দাশ, ওয়ার্ড মেম্বার নূরুল হক ও যুবলীগ নেতা মহেন্দ্র রায়সহ অনেকে।
পরে কেয়া চৌধুরী নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে যোগ দেন।
বৈঠকে ওয়ার্ডবাসী কেয়া চৌধুরী সংসদসদস্য থাকাকালীন পূর্ব তিমিরপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, বিদ্যুতায়ন, গৃহহীনদের গৃহ দান, গভীর নলকূপ ও সৌর বিদ্যুৎ প্রদান এবং ইসকন মন্দির ও মসজিদ-মাদরাসার উন্নয়নের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী নবীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালিক (লোধন) মিয়ার বাড়িতে ও নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর মাকে দেখতে যান
এছাড়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাব আলী সহ ওয়ার্ডবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের সঙ্গেও সাক্ষাৎ করেন।
উত্তম কুমার পাল তাকে সৎসঙ্গের একটি বই উপহার দেন ।
কেয়া চৌধুরী উপজেলার হৃদয়নগর গ্রামে পথসভাও করেন।