সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড, ইউকের ভাইস প্রেসিডেন্ট, সমাজসেবী সাব্বির আহমদ, তার বন্ধু-বান্ধব, লন্ডন জালালাবাদ জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, ইমাম ও মুসল্লিগণের পক্ষ থেকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের নির্মাণ কাজের জন্য ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার অনুদান প্রদান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে প্রবাসী সাব্বির আহমদের পক্ষে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক ৬০ হাজার টাকা তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতাওয়াল্লি আব্দুল মছব্বির ও সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিমের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বির মনির আলী, রাসাইদ মিয়া, শুক্কুর আলী, তবারক আলী, শফর মিয়া, অস্তর আলী, মসজিদ পরিচালনা কমিটির সদস্য কামরুল ইসলাম মেম্বার, হাফিজ মাওলানা সুলাইমান আহমদ, শাহজাহান মিয়া, মুহিন আহমদ এলো, সেবুল আহমদ, আহবাব হোসেন কয়েছ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি