তাহিরপুরে বিভিন্ন বাজার ও গ্রামে উঠান বৈঠক করলেন রনজিত সরকার

প্রকাশিত September 10, 2023
তাহিরপুরে বিভিন্ন বাজার ও গ্রামে উঠান বৈঠক করলেন রনজিত সরকার

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রনজিত সরকার বলেছেন, শেখ হাসিনার নেতৃদ্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি আবারও বিজয়ী হলে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হবে স্মার্ট বাংলাদেশে। তার একমাত্র চিন্তা দেশ ও জনগণের কল্যাণ। ‘নৌকা’য় ভোট দিয়ে তাকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করলে উন্নয়ন অব্যাহত থাকবে।
শনিবার, ৯ সেপ্টেম্বর বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজার ও পৈন্ডুব বাজার এবং রামজীবনপুর, হরিনাকান্দি ও শাবনানগরসহ বিভিন্ন গ্রামে উঠানে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রনজিৎ সরকার এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সদস্য আজিজুল হক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিমল সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রহমত আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি