তাহিরপুরে অদ্বৈত প্রভুর মন্দির কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত December 10, 2022
তাহিরপুরে অদ্বৈত প্রভুর মন্দির কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাজারগাঁও শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপিতত্ব করেন কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মহিতোষ পাল, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু রঞ্জন ধর, সীতেশ পাল, বেনু পাল, রবীন্দ্র কুমার দে, ভানু চৌধুরী ও জামালগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য পুনরায় করুণা সিন্ধু চৌধুরী বাবুলকে সভাপতি ও অদ্বৈত রায়কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
অন্য ৭৯ সদস্যের নাম চূড়ান্ত করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।