বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন ও সুনামগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে প্রার্থী করার দাবিতে নারীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে সুনামগঞ্জ পৌরসভা এবং সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারীরা অংশ নেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর/৩১ আশ্বিন) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট শেরেনূর আলী, মো রেজাউল হক, আবুল কালাম আজাদ, মো ফুল মিয়া, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, যুগ্মসাধারণ সম্পাদক রুমি বেগম, রুনা আক্তার, প্রচার সম্পাদক মণিরা আক্তার লিজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের যুগ্মআহবায়ক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচাঁন ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।
প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, বিএনপি জনজণের ভোটে আগামীতে ক্ষমতায় গেলে দেশের সকল নারীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ করে দিবে।
পরে নারীদের একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।