বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট বিভাগীয় সমাবেশ আগামী শনিবার, ১৮ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত হবে।
এই সমাবেশ গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; কিন্তু অনিবার্য কারণে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
দিনব্যাপী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। প্রধান বক্তা থাকবেন দলের সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। এছাড়াও কেন্দ্রীয় পলিটব্যুরোর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সমাবেশ সফলের লক্ষ্যে সবাইকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সিকান্দর আলী ও সাধারণ সম্পাদক ইন্দ্রাণী সেন সম্পা। সংবাদ বিজ্ঞপ্তি