সিলেট সফরকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাছান মাহমুদকে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল তাকে এই শুভেচ্ছা জানান। এ সময় সংক্ষেপে তার কাছে সংগঠনের কার্যক্রমও তুলে ধরা হয়। তিনি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।
প্রতিনিধি দলে ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, তথ্য প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, সদস্য দিপু সিদ্দিকী, মামুন হাসান, নূরুল ইসলাম, শাহিন আহমদ, মৃণাল কান্তি দাস ও সাজলু লস্কর।-সংবাদ বিজ্ঞপ্তি