ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। টানা ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ভোট কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে। ভোটগ্রহণ শেষে ব্যবহৃত ভোটদানপত্র সিল-গালা প্যাকেটে গণনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হেফাজতে থাকবে।
ভোটগ্রহণ করা হবে ৪টি কেন্দ্রে। কেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ও শারীরিক শিক্ষা কেন্দ্র।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন ভোট কেন্দ্রে ১ থেকে ১৬,০০০ পর্যন্ত, ছাত্র-শিক্ষক কেন্দ্রে ১৬,০০১ থেকে ৩২,০০০ পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ৩২,০০১ থেকে ৪৮,০০০ পর্যন্ত ও শারীরিক শিক্ষা কেন্দ্রে ৪৮,০০১ থেকে ৫৯,৩২০ পর্যন্ত ক্রমিকের ভোটররা ভোট দিতে পারবেন। বিএনএনআরসি