ডিবি গ্রেফতার করেছে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সরদারকে

প্রকাশিত December 17, 2025
ডিবি গ্রেফতার করেছে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সরদারকে

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা গোয়েন্দা বিভাগ-ডিবি দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সরদার সাইফুল ইসলামকে (৩২, পিতা ফজলুর রহমান, নন্দিরফল, বিয়ানীবাজার, সিলেট) গ্রেফতার করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর/২ পৌষ) বিকেল সোয়া ৪টার দিকে সিলেট জেলা ডিবির একটি আভিযানিক দল সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
সরদার সাইফুল ইসলামের বিরুদ্ধে হবিগঞ্জ সদর ও মৌলভীবাজারের কুলাউড়া থানাসহ সিলেটের বিভিন্ন থানার চুরি, ডাকাতি, খুন ও অস্ত্রসহ মোট ১৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।