ডা স্বপ্নীল রোটারি ডিস্ট্রিক্ট হেপাটাইটিস কমিটির চেয়ারম্যান পুনঃনির্বাচিত

প্রকাশিত July 1, 2023
ডা স্বপ্নীল রোটারি ডিস্ট্রিক্ট হেপাটাইটিস কমিটির চেয়ারম্যান পুনঃনির্বাচিত

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১ বাংলাদেশের হেপাটাইটিস কমিটির চেয়ারম্যান পদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল পুনঃনির্বাচিত হয়েছেন।
শনিবার, ১ জুলাই নতুন রোটারি বর্ষের প্রথম দিনে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
নতুন রোটারি বর্ষের প্রথম দিনটি উদযাপনে ঢাকায় হাতিরঝিলে সকালে শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী রোটারিয়ান টিপু মুন্সী।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮১ বাংলাদেশের নতুন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান আশরাফুজ্জামান নান্নু। অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, রোটারিয়ান জয়নাল আবেদীন ও রোটারিয়ান সেলিম রেজা এবং ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট) ইব্রাহিম খলিল আল জায়েদ, রোটারিয়ান হাফিজ ইউ বিপ্লব ও গভর্নর (নমিনি) রোটারিয়ান শহিদুল বারী।
শোভাযাত্রা শেষে হেপাটাইটিস বি সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য একটি স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়। এতে শতাধিক রোটারিয়ানের রক্ত পরীক্ষা করা হয়।
উল্লেখ্য, এই রোটারি বর্ষে প্রায় ১ লাখ মানুষের হেপাটাইটিস বি স্ক্রিনিং ও প্রায় ১০ হাজার মানুষকে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের আওতায় আনার পরিকল্পনায় রয়েছে বলে ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান আশরাফুজ্জামান নান্নু জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি