নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার রোগ বিশেষজ্ঞ সিলেট মহানগরীর ছড়ারপার এলাকার নাগরিক অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের মা আয়শা মাহতাব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার, ৪ জানুয়ারি (২০ পৌষ) দুপুরে ঢাকার বনানীতে নিজের বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আয়শা মাহতাবের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে এবং নাতি-নাতনি রেখে গেছেন।
আয়শা মাহতাবের মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
মেয়র শোকবার্তায় মরহুমার রুহের মাগফির কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের নির্বাহী পরিচালক আল আজাদ এবং মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটর সভাপতি শেখ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল জলিল ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের মা আয়শা মাহতাবের মৃত্যুতে গভীর ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্র্রকাশ করেছেন।