সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী, বিশ্বব্যাংকের উপদেষ্টা প্রকৌশলী মরহুম মাহতাব উদ্দিন আহমদের সহধর্মিণী ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের মায়ের রুহের মাগফিরাত কামনা করে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২৬ জানুয়ারি(১২ মাঘ) বাদ আসর মহানগরীর চৌকিদেখি জামে মসজিদে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল, সমাজসেবী ফারুক চৌধুরী ও শহিদুল ইসলামসহ এলকার বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
চৌকিদেখি জামে মসজিদের ইমাম তৈয়বুর রহমানের পরিচালনায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি