এপেক্স ক্লাব অব সুরমাভিউর সার্ভিস প্রজেক্টের অংশ হিসেবে সিলেটের টুকেরবাজারে স্থানীয় কৃষকদের মধ্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার, ২৯ মার্চ বিকেলে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব সুরমাভিউর সভাপতি মো আদিল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স জেলা-৪ গভর্নর অ্যাডভোকেট জালাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সেবা পরিচালক শাহেদুর রহমান শাহেদ ও সাবেক চেয়ারম্যান আহমদ সোলেমান।
আরও উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব সিলেট গ্রীনহিলের সদ্য প্রাক্তন সভাপতি এ কে আজাদ ফাহিম, এপেক্স ক্লাব অব সুরমাভিউর সেক্রেটারি হাফিজ শাহ আদনান, সার্ভিস ডাইরেক্টর এস এ শফি ও ফেলোশিপ ডাইরেক্ট আব্দুর রহমান তুহিন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ বিজ্ঞপ্তি