সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে গণধর্ষণ মামলার এক আসামি গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানোনো হয়েছে, জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল রবিবার, ১৪ জানুয়ারি (৩০ পৌষ) সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় যমুনা মার্কেটের সামনে থেকে মারুফ আহমেদ (২৭, পিতা ইউনুস মিয়া, লামা শ্যামপুর, জৈন্তাপুর, সিলেট) নামে এক আসাসিকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় গণধর্ষণ মামলা রয়েছে।
পুলিশ জানায়, আসামি বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।