জৈন্তাপুর মডেল থানার বিশেষ অভিযানে ভারতীয় নাসির বিড়ি উদ্ধার

প্রকাশিত July 22, 2023
জৈন্তাপুর মডেল থানার বিশেষ অভিযানে ভারতীয় নাসির বিড়ি উদ্ধার

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৬ কার্টন ভারতীয় নাসির বিড়ি উদ্ধার হয়েছে।
শনিবার, ২২ জুলাই সকালে বিশেষ অভিযান চলাকালে জৈন্তাপুর, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার ও জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় ভারতীয় নাসির বিড়ি আটক ও চোরাচালান চক্রের ব্যবহৃত ২টি ইন্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তথ্য ‍বিবরণী