সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশ জানায়, শনিবার, ১৩ মে রাত সাড়ে ১০টায় জৈন্তাপুর থানার এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল জৈন্তাপুর থানাধীন দরবস্ত ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় হারুনুর রশিদ ওরফে বেশকমকে (৩৮, পিতা মতিউর রহমান, চাল্লাইন, জৈন্তাপুর, সিলেট) ১৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
হারুনুর রশিদ ওরফে বেশকমের বিরুদ্ধে আরও ৪টি মাদক মামলা রয়েছে। তথ্য বিবরণী